ঢাকা, বুধবার ১৮, মার্চ ২০২৬ ১:৫৩:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬ জাতির পিতার জন্মদিন আজ উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ

রাঙ্গামাটিতে সড়ক দূর্ঘটনায় ৫জনের প্রাণহানী 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৬ এপ্রিল ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল পৌনে দশটার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি থেকে যাত্রীবাহী একটি সিএনজি চট্টগ্রাম যাচ্ছিলো। পথে বিপরীত থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজি। ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ আরোহীর সবাই। মরদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রাঙামাটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।